সাম্প্রতিক পোস্ট
🔵সুভা গল্পের এমসিকিউ🔵Dialogue Writing🔵বাংলাদেশের স্বাধীনতা: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়🔵Solitude🔵Stopping by Woods on a Snowy Evening🔵Time, You Old Gipsy Man🔵The Sands of Dee🔵Two Mothers Remembered🔵Books🔵O Me! O Life!🔵Most Important Appropriate Preposition for SSC Examination🔵বাংলাদেশ ও বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা🔵Exercise on Suffixes and Prefixes with Answer for SSC 2026-2027🔵রচনা: বাংলাদেশের পর্যটন শিল্প🔵English First Paper Model Test for SSC 2026-2027🔵Noun তৈরির কৌশল🔵বাংলাদেশের কৃষি: জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন🔵🔵HSC English First Paper Seen Comprehension (Short Questions)🔵Preposition Exercises for HSC Exam🔵তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত🔵শিক্ষা ও মনুষ্যত্ব: সৃজনশীল প্রশ্ন ও উত্তর🔵বাংলায় অনুবাদ- নবম,দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য🔵Preposition for SSC 2026🔵Use of suffix and prefix for SSC 2026🔵Tag Questions For SSC 2026🔵Right form of verbs for SSC 2026🔵নিমগাছ-সৃজনশীল প্রশ্ন ও উত্তর🔵মানুষ মুহম্মদ (স.)- সৃজনশীল প্রশ্ন ও উত্তর🔵সকালে ঘুম থেকে উঠার উপকারিতা🔵পাঁচ ওয়াক্ত সালাতের উপকারিতা: আধ্যাত্মিক থেকে শারীরিক সুবিধা🔵With Clues for SSC 2026🔵আম-আঁটির ভেঁপু🔵বই পড়া- সৃজনশীল প্রশ্ন ও উত্তর🔵সুভা।।বাংলা ১ম পত্র।। সৃজনশীল।। নবম-দশম শ্রেণি🔵Dialogue for SSC Exam🔵চতুর্থ শ্রেণির পরীক্ষার প্রস্তুতি।। প্রাথমিক বিজ্ঞান।। স্বাস্থ্যবিধি🔵জাতীয় শিক্ষাক্রম ২০২১ -প্রাথমিক স্তর (পরিমার্জন-২০২৫)🔵৫ম শ্রেণির পড়াশোনা।। ইসলাম ও নৈতিক শিক্ষা।। আখলাক বা চরিত্র ও নৈতিক মূল্যবোধ🔵Dialogue & Story🔵Paragraph On Tree Plantation🔵Paragraph On Our School Library🔵Paragraph On The Life of a Farmer🔵সমাজে পরস্পরের সহযোগিতা।। প্রশ্ন ও উত্তর।। চতুর্থ শ্রেণি।। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়🔵আমাদের পরিবেশ ও সমাজ।। বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর।। বাওবি।। চতুর্থ শ্রেণি🔵আমাদের পরিবেশ ও সমাজ।। সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।। চতুর্থ শ্রেণি🔵English Model Question।। Class-4।। First Terminal Assessment🔵প্রাথমিক বিজ্ঞান।। চতুর্থ শ্রেণি।। ১ম প্রান্তিক মূল্যায়ন।। গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর🔵এসএসসি জীববিজ্ঞান ফাইনাল সাজেশন🔵এসএসসি রসায়ন ফাইনাল সাজেশন🔵এসএসসি পদার্থ বিজ্ঞান ফাইনাল সাজেশন🔵এসএসসি আইসিটি (ICT) ফাইনাল সাজেশন🔵অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্ন: বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন🔵এসএসসি গণিত ফাইনাল সাজেশন🔵English Second Paper Final Suggestion for SSC Exam 2025🔵SSC 2025 English First Paper Final Suggestion🔵অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্ন: জীবনের জন্য পানি🔵With Clues for SSC Exam🔵অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্ন ও উত্তর: বায়ু🔵অধ্যায়ভিত্তিক নমুনা প্রশ্ন: আমাদের পরিবেশ🔵অধ্যায় ভিত্তিক নমুনা প্রশ্ন: পরিবেশ দূষণ🔵৫ম শ্রেণির প্রাথমিক বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্ন🔵পরিবেশ দূষণ🔵আমাদের পরিবেশ🔵সংকল্প ৫ম শ্রেণির বাংলা🔵এই দেশ এই মানুষ🔵Phrases PPT🔵এসএসসি ২০২৫ ইসলাম ও নৈতিক শিক্ষা সাজেশন🔵Classification of Tenses in English with Structure & Examples🔵Article Exercise🔵300 Most Important Appropriate Preposition🔵Parts of Speech🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (প্রাক- প্রাথমিক)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (৫ম শ্রেণি)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (৪র্থ শ্রেণি)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (৩য় শ্রেণি)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (২য় শ্রেণি)🔵বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৫ (১ম শ্রেণি)🔵২০২৫ শিক্ষাবর্ষের ৯ম-১০ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৫ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৪র্থ শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ৩য় শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ২য় শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৫ শিক্ষাবর্ষের ১ম শ্রেণির পাঠ্যপুস্তক🔵২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন🔵Parts of Speech🔵4 Letter Words for Primary Student🔵3 Letter Words for Primary Student🔵বাস্তব সংখ্যা: সৃজনশীল প্রশ্ন (এসএসসি পরীক্ষার প্রস্তুতি)🔵প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশিকা ২০২৪🔵বাংলা। তৃতীয় শ্রেণি। নমুনা প্রশ্ন। ২০২৪ সালের সর্বশেষ মূল্যায়ন নির্দেশিকা অনুসারে🔵ডিজিটাল প্রযুক্তি। অষ্টম শ্রেণি।🔵চারপাশের লেখার সাথে পরিচিত হই। দৃশ্যপটবিহীন ও দৃশ্যপটনির্ভর প্রশ্ন। বাংলা। ৭ম শ্রেনি।🔵বুঝে পড়ি লিখতে শিখি। দৃশ্যপটনির্ভর প্রশ্ন ও উত্তর। বাংলা। ৭ম শ্রেণি।🔵বুঝে পড়ি লিখতে শিখি। রচনামূলক প্রশ্ন ও উত্তর। বাংলা। ৭ম শ্রেণি।🔵সাহিত্য পড়ি লিখতে শিখি। দৃশ্যপটনির্ভর প্রশ্ন। বাংলা। ৭ম শ্রেণি।🔵সাহিত্য পড়ি লিখতে শিখি। রচনামূলক প্রশ্ন। বাংলা। ৭ম শ্রেণি।🔵সাহিত্য পড়ি লিখতে শিখি। বাংলা। ৭ম শ্রেণি।🔵বুঝে পড়ি লিখতে শিখি। বাংলা । ৭ম শ্রেণি🔵চারপাশের লেখার সাথে পরিচিত হই। বাংলা। ৭ম শ্রেণি🔵অর্থ বুঝে বাক্য লিখি। বাংলা । ৭ম শ্রেণি🔵প্রমিত ভাষায় কথা বলি। বাংলা। ৭ম শ্রেণি🔵প্রমিত ভাষা শিখি। বাংলা। ষষ্ঠ শ্রেণি🔵ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। গণিত। ষষ্ঠ শ্রেণি🔵নানা রকম আকৃতি মাপি। গণিত। সপ্তম শ্রেণি🔵ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি । গণিত । অষ্টম শ্রেণি🔵প্রয়োজন বুঝে যোগাযোগ করি । বাংলা। অষ্টম শ্রেণি🔵বৃত্তের খুঁটিনাটি (দৃশ্যপটনির্ভর প্রশ্ন)। গণিত । অষ্টম শ্রেণি🔵বৃত্তের খুঁটিনাটি । গণিত । অষ্টম শ্রেণি🔵বাইনারি সংখ্যা পদ্ধতি (দৃশ্যপটনির্ভর প্রশ্ন ও উত্তর)। গনিত। অষ্টম শ্রেণি🔵বাইনারি সংখ্যা পদ্ধতি । গণিত। অষ্টম শ্রেণি🔵তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। গণিত । অষ্টম শ্রেণি🔵বিস্তার পরিমাপ। গণিত। নবম শ্রেণি🔵কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। গণিত । নবম শ্রেণি🔵বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ। নবম শ্রেণি। গণিত🔵পরিমাপে ত্রিকোণমিতি। গণিত। নবম শ্রেণি🔵চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি🔵Transformation of Sentences Rules, Examples & Exercise🔵অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুড়ি নাই🔵অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। নাগরিক সেবা ও ই-কর্মাসের সুযোগ গ্রহণ করি🔵অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকি🔵লগারিদমের ধারণা ও প্রয়োগ। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি🔵অনুক্রম ও ধারা। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ২০২৪🔵গনিত মডেল প্রশ্ন ২: বার্ষিক পরীক্ষার প্রস্তুতি (অষ্টম শ্রেণি)🔵গনিত মডেল প্রশ্ন ১: বার্ষিক পরীক্ষার প্রস্তুতি (অষ্টম শ্রেণি)🔵ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি: এক কথায় উত্তর🔵Adjective and Its Classification🔵ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি🔵আমাদের জীবনে প্রযুক্তি🔵গড়🔵শতকরা🔵৮ম শ্রেণির গণিত বিষয়ের দৃশ্যপটনির্ভর প্রশ্ন🔵এসএসসি গণিত (আবশ্যিক) মডেল টেস্ট-৪🔵English Grammar & Literature Quiz-1🔵এসএসসি গণিত (আবশ্যিক) মডেল টেস্ট-৩🔵এসএসসি গণিত (আবশ্যিক) মডেল টেস্ট-২🔵সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী ফরম🔵এসএসসি গণিত (আবশ্যিক) মডেল টেস্ট-১🔵পরিসংখ্যান🔵দূরত্ব ও উচ্চতা🔵সসীম ধারা🔵বীজগাণিতিক রাশি🔵তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ🔵অনুবাদ🔵সেট ও ফাংশন🔵Tag Questions for SSC Students🔵Exercise on Punctuation Marks for HSC Students🔵Exercise on Sentence Connectors for HSC Students🔵Exercise on Modifiers for HSC Students🔵Exercise on Right Form of Verbs for HSC Students🔵English Sample Question for Class Six🔵English Sample Question for Class 7🔵English Sample Question for Class Nine🔵English Sample Question for Class Eight🔵২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা🔵২০২৪ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা🔵২০২৪ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা🔵২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা🔵কোণের ধারণা🔵Narrative Style (Direct to Indirect and Vice Versa)🔵SSC English First Paper Model Test-10🔵SSC English First Paper Model Test-9🔵SSC English First Paper Model Test-8🔵SSC English Second Paper Model Test 16🔵Preposition Exercise🔵SSC English First Paper Model Test- 7🔵English Model Question-2 for Class Five🔵বাংলাদেশ বিষয়াবলি কুইজ🔵বাগধারা ও বাগবিধি কুইজ🔵English Literature Quiz🔵কারক🔵বাংলা ব্যাকরণের ইতিহাস🔵এইচএসসি বাংলা ১ম পত্র ফাইনাল সাজেশন🔵SSC English First Paper Model Test- 6🔵SSC English Second Paper Model Test 15🔵SSC English First Paper Model Test- 5🔵SSC English Second Paper Model Test 14🔵SSC English First Paper Model Test-4🔵English Model Question-1 for Class Five🔵SSC English First Paper Model Test-3🔵SSC English Second Paper Model Test 13🔵SSC English Second Paper Model Test 12🔵SSC English First Paper Model Test-2🔵SSC English First Paper Model Test-1🔵SSC English Second Paper Model Test 11🔵বাংলাদেশের পর্যটন শিল্প🔵SSC English Second Paper Model Test 10🔵All in One Paragraph🔵ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা: জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর🔵প্রাক ইসলামি আরব: জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন🔵জিপিএফ ফরমসমূহ🔵SSC English Second Paper Model Test 9🔵২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণির শিক্ষক সহায়িকা🔵SSC English Second Paper Model Test 8🔵SSC English Second Paper Model Test 7🔵SSC English Second Paper Model Test 6🔵SSC English Second Paper Model Test 5🔵SSC English Second Paper Model Test 4🔵SSC English Second Paper Model Test 3🔵SSC English Second Paper Model Test 2🔵SSC English 2nd Paper Model Test 01🔵SSC English Second Paper Exam Preparation🔵জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন🔵এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র সাজেশন🔵এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ফাইনাল সাজেশন🔵হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের🔵শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর রাষ্ট্রপতির ভাষণ🔵Appendix🔵বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়🔵বাংলা ভাষা🔵এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এমসিকিউ সমাধান🔵HSC English Second Paper Solution Dhaka Board🔵HSC English Second Paper Solution Cumilla Board🔵এইচএসসি বাংলা ১ম পত্র MCQ সমাধান🔵এইচএসসি সমাজকর্ম ২য় পত্র ফাইনাল সাজেশন🔵এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ফাইনাল সাজেশন🔵HSC English First Paper Final Suggestion🔵HSC Englsih Second Paper Final Suggestion🔵এইচএসসি আইসিটি ফাইনাল সাজেশন🔵এইচএসসি অর্থনীতি ২য় পত্র ফাইনাল সাজেশন🔵মানুষের মস্তিষ্ক🔵এইচএসসি অর্থনীতি ১ম পত্র ফাইনাল সাজেশন🔵Paragraph: Lockdown🔵Without Clues for SSC Exam🔵এইচএসসি ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন🔵এইচএসসি ইসলামের ইতিহাস প্রথম পত্র ফাইনাল সাজেশন
শিখবে সবাই

বাংলায় অনুবাদ- নবম,দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য

বাংলায় অনুবাদ

নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য

  1. Always speak the truth. Never tell a lie. Nobody believes a liar. Even if he speaks the truth, he is considered to be a liar. Nobody in the world is as unfortunate as he.
  2. A good teacher is one of the most important people in our country. Bangladesh needs good teachers. A teacher makes lessons interesting. He also makes them confident and proves them clever. Everyone finds something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student.
  3. A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people.
  4. A garden is not a source of beauty only; it is also a source of income to men. Men, for their great love of flowers, decorate their homes with them on occasions. Men love flowers for they are the symbols of beauty and purity. A village home without any garden looks bare and poor.
  5. A newspaper is the storehouse of knowledge. We can know the customs and manners of other countries in the world through a newspaper. As a matter of fact, it is the gist of current affairs. It provides all with the news.
  6. Bangladesh is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution, and water pollution. The dwellers of the urban areas are the worst sufferers of such pollution.

  7. Books are man’s best companion in life. You may have very good friends, but you can’t get them when you need them. But books are always ready to be by your side. Some books may make you laugh; some others may give you much pleasure. So, we cannot be complete without books.
  8. The Bengali language has a glorious tradition. In this country, students and people laid down their lives to keep the honor of our language. Those martyrs are the pride of our nation and history.
  9. Bangladesh is now a free country. She suffered much during the last twenty-five years. But for her, the days of suffering are over. She is going to enter into an age of great prosperity. The golden land of Bangladesh will again be flowing with milk and honey.
  10. Bangladesh is a democratic country. In democracy, a boy or girl can become the most important person in the land. He does not need money. He does not need powerful friends. He needs three things: ability, integrity, and hard work. Bangladesh also needs people with these three things.
  11. Bangladesh has her own National Flag. It stands for our sovereignty and is the symbol of our national pride and prestige. It is the symbol of our national hope and ideals. All Bangladeshis honor the National Flag. It is also honored by the people of all other countries of the world as we honor their National Flag.
  12. Books introduce us into the best society; they bring us into the presence of the greatest minds that have ever lived. We hear what they said and did; we see them as if they were really alive. We are participants in their thoughts; we sympathize with them, grieve with them, and feel as if we were major actors in the scenes they describe. The great and the good do not die even in this world. Embalmed in books, their spirits walk about. The book is a living voice.
  13. Education is the backbone of the nation. No nation can prosper without education. Ignorance means darkness. So, the light of education is needed for society. All have to realize this truism. Students have to be conscious of their duties; otherwise, there will be no hope for the nation.

  14. English, for us in Bangladesh, is all the more important. As we have seen earlier, we are too many people in a small country. So, if you learn English, you have the best opportunity to find a good job, both within and outside the country. And that is good news for millions of our unemployed youths.
  15. Family is the first school where the child learns his lessons. The first lessons are very essential for developing his mind. He sees, hears, and begins to learn in his family. Family builds his character. In a good family, honest and healthy men are made.
  16. Human life is very short. But many people put off the work for tomorrow that they can do today. Men do not know what will happen tomorrow. So, we must not spend a single moment in vain. To kill time is to shorten life. Remember that human life is nothing but the collection of moments.
  17. Home is the first school where the child learns his first lessons. The first lessons are very important for the development of his mind. He sees, hears, and begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made.
  18. Health is wealth. The sound condition of the body means health. Good health is a guarantee for happiness. A healthy day laborer can also enjoy sound sleep at night with complete satisfaction of mind. A healthy man is an asset to his family. On the other hand, a sick man is a liability to all.

  19. He who loves his country is a patriot. The patriots love their country more dearly than their lives. They are ready to lay down their lives for the welfare of their country. Everybody honors them. They live even after their death.
  20. Honesty is a noble virtue. It is the secret of success in every sphere of life. The value of honesty is very great. It wins love, respect, and fearlessness. An honest man passes his days in respect and happiness. Honesty is the best policy.
  21. ‘Heritage’ is what we inherit from the past, live with in the present, and then pass on to our children or future generations. Our unique source of life and inspiration is our cultural and natural heritage. When we speak of ‘World Heritage,’ it indicates places and sites that we inherited from the past and pass on to the future generation of the entire world.
  22. Here is my mother. There is no one else like my mother. How affectionate she is to me! She always takes care of me. If I fall ill, mother grows very anxious.
  23. In the modern world, women have proved that they can go ahead with men shoulder to shoulder. It is not that their only duty is to serve as a mother and wife. They have many things to do. There remain many ways open for them. They can work in offices, schools, colleges, and universities. They have formed a great asset for the nation.
  24. It is very difficult to be great. Some qualities are required to become great. Honesty and courage are two of them. People of former times possessed these qualities. Now these qualities are very rare.
  25. Man is the architect of his own life. If he makes a proper division of his time and does his duties accordingly, he is sure to prosper in life. Youth is the golden season of life. In youth, the mind can be molded in any form. It is called the seed time of life.
  26. Punctuality is to be cultivated and formed into a habit. This quality is to be acquired through all our work from our boyhood. Boyhood is the seed time. The habit formed at this time will continue all through our life. “Everything at the right time” should be our motto.
  27. Patriotism is a very noble virtue. It means love for one’s country. A person who loves his/her country more than anything else is called a patriot. Patriotism inspires a man to do everything just and fair for the well-being and betterment of the country. It is the invaluable quality that impels a man to sacrifice his own interest, comfort, pleasure, and even his life for the sake of his/her country. To a true patriot, mother and the motherland are the sam
  28. Phelps is the most-decorated Olympian ever, with 22 overall medals: 18 gold, 2 silver, 2 bronze. Bolt is the most accomplished Olympic sprinter, with the unprecedented double, making clear that he’s the fastest man in the world.

  29. ‘Pahela Boishakh’ is the first day of the Bangla New Year. The day is a public holiday. This day has a special significance for us as it is a part of Bangalee culture and tradition. People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrate the day with traditional festivities. On this day, the whole of Bangladesh is in a festive mood.
  30. Religion is a necessity. Man is by nature religious. It is a great necessity for his spiritual existence. Without religion, a man can be turned into a beast. An irreligious man is not better than a lower animal.
  31. Shaheed Minar is the symbol of our love and sincerity for the supreme sacrifice of our language martyrs. It is located in front of Dhaka Medical College. Hamidur Rahman, a famous architect, designed this significant monument. Its vertical lines symbolize the manifestations of inner strength. The four columns on both sides of the central structure reflect the balance and harmony of a united stand. Today, it has become a part of our political as well as cultural achievement and a national source of inspiration.
  32. Smoking is a dangerous habit. People addicted to smoking may become victims of cancer. And that cancer is a fatal disease needs no telling. So, a vigorous campaign against smoking is a crying need.

  33. The computer is one of the greatest inventions of modern science. At present, it has become a part and parcel of modern life. The computer can perform the tasks of thousands of men in a very short time. There are such computers as are able to solve lakhs of problems within a few seconds. It can run a business, play chess, or even compose music. It has brought revolutionary changes in our life.
  34. Trees help us in different ways. They give us shade, food, fuel, medicine, and oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation programs successful.
  35. Time is valuable. It is even more valuable than money. We can regain lost money; we can regain lost health, but time once gone is gone forever. So, every moment of life should be used properly.
  36. Time is very precious. It should not be neglected. The man who makes good use of time is sure to succeed. All the famous persons of the world made good use of time. We should follow them.
  37. Trees are our friend. They help us in different ways. They give us shade, food, fuel, medicine, and oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation programs successful.

  38. The real heroes are those whom the world knows not of. They work among the poor, among the distressed. They cannot expect any reward from them. They are moved by the sufferings of others, and their main object is to relieve the sufferings of others. They do not want fame. No medal glitters on their breast; no poet sings their praise. They work and die for others.
  39. The life of a student is a life of preparation—preparation for the struggle of life. To make well fitted for the struggle, education is necessary. Students of today will lead the nation tomorrow. But if their education is not completed, they will not be able to lead the country to peace and prosperity.
  40. There is a proverb, “Cut your coat according to your cloth.” We should be satisfied with what we earn in an honest way. In a developing country like ours, luxuries of all kinds should be avoided. The rich should not forget the pitiable condition of the common people. Some people earn money in the most unfair way.
  41. The necessity of learning English cannot be overstated. English is an international language. It is essential in our day-to-day activities. We must know English in order to go in for any job. There is hardly any situation where the employees can do without English.
  42. The great advantage of early rising is the good start. It gives vigor in our day’s work. The early riser has done a large quantity of hard work before other men have got out of bed. In early morning, the mind is fresh, and there are fewer disturbances. So, the work done at that time is generally well done. By beginning so early, he knows that he has plenty of time to do all the work thoroughly. He is not, therefore, tempted to hurry over any part of it.
  43. Time is very valuable. To neglect it is not proper. The success of the man who makes the right use of his time is inevitable. All the famous men of the world have made the right use of time. We should follow them.

  44. Truthfulness is the greatest of all virtues in a man’s life. It means the quality of speaking the truth. The true happiness and prosperity of a man entirely depend on it. It enables one’s character and gives one a high position in society. Truthfulness may lead the whole world to peace and happiness.
  45. The newspaper is a very useful thing. At present, we find many newspapers in Bangladesh. Newspapers help the progress of a nation. People are eager to know what is going on in the world. They can know this and that by reading the newspaper. It gives us all sorts of news of our own land as well as foreign lands.
  46. The best teachers have always emphasized the importance of self-culture and of stimulating the student to gain knowledge by the exercise of his own faculties. They have relied more upon training than upon talking and have tried to make their pupils active partners in the work of their own education but not passive receivers of information. This was the spirit in which Dr. Arnold, the great headmaster of Rugby, worked.
  47. The 21st February is a memorable day in our life. Each year we remember this day with esteem. It is a holiday. This day, the national flag is kept half-raised. Every “Shaheed Minar” gets covered with flowers. Those who have sacrificed their lives are immortal.
  48. The strikers went down the street to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs and revolvers. One striker was killed instantly; five or six others were seriously wounded, and many others were injured.
  49. Walking is the best suited to all kinds of health. Both the young and the old can walk and help their bodies make active as long as they live. On the other hand, gymnastic exercises are best suited to young people only. However, today most doctors advise some patients, suffering from particular diseases, for jogging.
  50. We are social beings and have to consider the effect of our behavior on others. There are two terms to describe our social behavior—’etiquette’ and ‘manners.’ ‘Etiquette’ means the rules of correct behavior in society. The word ‘manner’ means the behavior to be polite in a particular society or culture. No one likes a bad-mannered person. Everybody should earn these two terms in his character.
  51. We should have respect for our elders. We should be modest in their presence where loudness is extremely bad. Many boys and young men do not care a straw for their elders. They make a noise, laugh out, and move insolently in their presence. Such a habit should by all means be given up. Nothing is so graceful as modesty and politeness.
  52. We live in a society. So, we must learn to live in peace and amity with others. We have to respect others’ lives and property. We have a lot of duties and responsibilities to society.

  53. War is a curse to human civilization. During the ancient period, war was confined to the soldiers only. But at present, both civilians and soldiers have to suffer its consequences. All-round devastation takes place during war. Man wants to get rid of this curse.
  54. We are the citizens of an independent country. Independence is the birthright of man. But no nation can achieve independence without efforts. Again, the people of a country must be determined to preserve that independence. It is the sacred duty of every citizen to preserve the independence of his motherland.
  55. Zainul Abedin (1914–1976) was a Bangladeshi painter. He had extraordinary talent and was internationally recognized for his paintings. He became well known in 1944 through his series of paintings on the great man-made famine in Bengal during British colonial rule.
  56. February 21 is observed as Shaheed Dibosh every year throughout the country in remembrance of the martyrs of the language movement of 1952. The commemoration begins at the early hours of the day with mourning songs that recall the supreme sacrifices of our language martyrs. People wear black badges and go to the Shaheed Minar in barefoot processions, singing mourning songs. They place wreaths at the Minar.

উত্তর

১। সত্য কথা বলো। কখনো মিথ্যা বলো না। কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এমনকি সে সত্য কথা বললেও তাকে মিথ্যাবাদী হিসেবেই বিবেচনা করা হয়। পৃথিবীতে তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই।

২। একজন ভালো শিক্ষক আমাদের দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশের ভালো শিক্ষকদের প্রয়োজন। শিক্ষক পাঠকে আকর্ষণীয় করে তোলেন। তিনি তাদের আত্মবিশ্বাসী করে তোলেন এবং তাদের মেধাবী প্রমাণ করেন। প্রত্যেকের মধ্যে কিছু মূল্যবান গুণ থাকে। একজন ভালো শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা সম্পদ আবিষ্কার করেন।

৩। দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন, এর জন্য কাজ করেন এবং এর জন্য লড়াই করতে ও মরতে প্রস্তুত। প্রত্যেক সৈনিকেরই তার দায়িত্ব পালন করা বাধ্যতামূলক, কিন্তু সেরা সৈনিকরা এর চেয়েও বেশি কিছু করেন। তারা তাদের জীবন ঝুঁকিতে ফেলেন কারণ তারা দেশকে ভালোবাসেন। তারা মানুষের সেরা বন্ধু।

৪। বাগান শুধু সৌন্দর্যের উৎসই নয়, এটি মানুষের আয়েরও উৎস। মানুষ ফুলের প্রতি তাদের গভীর ভালোবাসার কারণে বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঘর সাজায়। মানুষ ফুলকে ভালোবাসে কারণ এগুলো সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। কোনো বাগানবিহীন একটি গ্রামের বাড়ি খালি ও দরিদ্র দেখায়।

৫। সংবাদপত্র জ্ঞানের ভাণ্ডার। আমরা সংবাদপত্রের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের রীতিনীতি ও আচার-আচরণ জানতে পারি। বাস্তবে, এটি বর্তমান ঘটনার সারসংক্ষেপ। এটি সবাইকে খবর প্রদান করে।

৬। বাংলাদেশ বর্তমানে বায়ু দূষণ, মাটি দূষণ ও পানি দূষণের মতো সব ধরনের দূষণের কবলে রয়েছে। শহরাঞ্চলের বাসিন্দারা এমন দূষণের সবচেয়ে বড় শিকার।

৭। বই মানুষের জীবনের সেরা সঙ্গী। আপনার খুব ভালো বন্ধু থাকতে পারে কিন্তু আপনি যখন তাদের প্রয়োজন করেন তখন তাদের পাবেন না। কিন্তু বই সবসময় আপনার পাশে থাকতে প্রস্তুত। কিছু বই আপনাকে হাসাতে পারে; কিছু বই আপনাকে অনেক আনন্দ দিতে পারে। তাই, বই ছাড়া আমরা সম্পূর্ণ হতে পারি না।

৮। বাংলা ভাষার একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। এই দেশে, ছাত্র ও জনগণ আমাদের ভাষার সম্মান রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। সেই শহিদরা আমাদের জাতি ও ইতিহাসের গর্ব।

৯। বাংলাদেশ এখন একটি স্বাধীন দেশ। গত পঁচিশ বছরে সে অনেক দুঃখ-দুর্দশা ভোগ করেছে। তবে তার জন্য, দুঃখ-দুর্দশার অবসান হয়েছে। সে এক নতুন সমৃদ্ধির যুগে প্রবেশ করতে যাচ্ছে। বাংলাদেশের সোনার ভূমি আবার সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।

১০। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে যেকোনো ছেলে বা মেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে। তার অর্থের প্রয়োজন নেই। তার ক্ষমতাসীন বন্ধুবান্ধবের প্রয়োজন নেই। তার তিনটি জিনিস দরকার সামর্থ্য, সংহতি ও কঠোর পরিশ্রম। বাংলাদেশও এ তিনটি গুণের অধিকারী লোক চায়।

১১। বাংলাদেশের নিজস্ব পতাকা রয়েছে। এটা আমাদের সার্বভৌমত্বের আদর্শস্বরূপ এবং জাতীয় গৌরব ও মর্যাদার প্রতীক। এটি আমাদের জাতীয় আশা-আকাঙ্ক্ষা এবং আদর্শের মানব প্রতীক। প্রত্যেক বাংলাদেশি জাতীয় পতাকাকে সম্মান করে। বিশ্বের অপরাপর নাগরিকবৃন্দও আমাদের এই জাতীয় পতাকাকে সম্মান করে যেমনি আমরা তাদের জাতীয় পতাকাকে সম্মান করি।

১২। বই আমাদেরকে শ্রেষ্ঠ সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়, আমাদেরকে চিরজীবী মহৎ মানুষের সান্নিধ্যে নিয়ে যায়। তারা কী করেছিলেন এবং বলেছিলেন তা যেন আমরা শুনি এবং সত্যিই তারা যেন জীবিত হয়ে আমাদের নিকট দেখা দেয়। তাঁদের চিন্তায় আমরা অংশগ্রহণ করি। তাঁদের সঙ্গে দুঃখবোধ করি এবং তাঁদের প্রতি সহানুভূতি প্রকাশ করি এবং অনুভব করি তাঁদের বর্ণিত দৃশ্যে আমরাও যেন অনেকাংশে অভিনেতা। এ পৃথিবীতে সুন্দর এবং মহত্ত্বের মৃত্যু নেই। বইয়ের মধ্যে প্রতীকরূপে তাঁদের আত্মা চলমান থাকে। বই জীবন্ত কণ্ঠস্বর।

১৩। শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। অজ্ঞতা অন্ধকারের শামিল। তাই সমাজের জন্য প্রয়োজন শিক্ষার আলো। সকলকে এ সত্যটি উপলব্ধি করতে হবে। ছাত্রছাত্রীদের তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে; অন্যথায় জাতির জন্য কোনো আশা থাকবে না।

১৪। বাংলাদেশে, আমাদের জন্য ইংরেজি আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমনটা আগে আমরা দেখেছি, একটি ছোটো দেশে আমরা অনেক বেশি মানুষ। তাই যদি তুমি ইংরেজি শেখো, তোমার ভালো চাকরি পাওয়ার সুযোগ রয়েছে দেশের ভেতরে ও বাইরে। এবং এটি আমাদের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য একটি খুশির সংবাদ।

১৫। পরিবার হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয়, যেখানে একটি শিশু তার পাঠ শিখে থাকে। শিশুর প্রথম পাঠ তার মানসিক উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সে তার পরিবারকে দেখে, শুনে শিখতে আরম্ভ করে। পরিবার তার চরিত্র গঠন করে দেয়। একটি ভালো পরিবারে সৎ ও স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়।

১৬। মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত। কিন্তু অনেকে যে কাজটা আজ করতে পারেন সেটা আগামীকালের জন্য ফেলে রাখেন। মানুষ জানে না আগামীকাল কী হবে। তাই আমাদের এক মুহূর্তও বৃথা ব্যয় করা উচিত নয়। সময় নষ্ট করার অর্থ জীবনকে ছোট করা। মনে রাখবেন মানুষের জীবন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়।

১৭। গৃহই শিশুর প্রথম পাঠশালা যেখানে সে তার প্রথম পাঠ শেখে। তার মানসিক উন্নয়নে এই প্রথম পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দেখে, শুনে এবং এভাবেই গৃহে শিখতে আরম্ভ করে। গৃহ হচ্ছে সেই জায়গা যা তার চরিত্র গঠন করে। একটি আদর্শ গৃহেই সৎ ও স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়।

১৮। স্বাস্থ্যই সম্পদ। দেহের সন্তোষজনক অবস্থাই হচ্ছে স্বাস্থ্য। সুস্থ দেহই সুখের নিশ্চয়তা। একজন স্বাস্থ্যবান দিনমজুর মনে-সম্পূর্ণ প্রশান্তি নিয়ে ভালো ঘুমোতে পারে। একজন স্বাস্থ্যবান ব্যক্তি তার পরিবারের সম্পদ। অপরদিকে একজন অসুস্থ ব্যক্তি সকলেরই বোঝা।

১৯। তিনিই দেশপ্রেমিক যিনি তাঁর দেশকে ভালোবাসেন। দেশপ্রেমিকরা দেশকে তাঁদের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। তাঁরা তাঁদের দেশের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। প্রত্যেকে তাঁদেরকে সম্মান করে। তাঁরা তাঁদের মৃত্যুর পরও বেঁচে থাকেন।

২০। সততা একটি মহৎ গুণ। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের রহস্য। সততার মূল্য অত্যধিক। এটি ভালোবাসা, সম্মান ও নির্ভীকতা অর্জন করে। সৎ লোক সম্মান ও সুখের সাথে দিনাতিপাত করে। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

২১। ‘ঐতিহ্য’ হলো আমরা অতীত থেকে উত্তরাধিকারসূত্রে যা পাই, বর্তমানে সেগুলো নিয়ে বেঁচে থাকি এবং পরে তা আমাদের সন্তানদের বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই। আমাদের জীবনের এবং অনুপ্রেরণার অনন্য উৎস হচ্ছে আমাদের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য। যখন আমরা ‘বিশ্ব ঐতিহ্য’-এর কথা বলি, তখন সেই সব জায়গা ও নির্বাচিত স্থানকে নির্দেশ করি যা আমরা অতীত থেকে উত্তরাধিকারসূত্রে পেয়ে থাকি এবং সারা পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাই।

২২। এই আমার মা। আমার মায়ের মতো আর কেউ নেই। আমার প্রতি তিনি কতই না স্নেহশীল! তিনি সর্বদা আমার যত্ন নেন। আমি অসুস্থ হলে মা বড়োই চিন্তিত হন।

২৩। আধুনিক বিশ্বে নারীরা প্রমাণ করেছে যে, তারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে। তাদের দায়িত্ব শুধু মা ও স্ত্রী হিসেবে সেবা করাই নয়। তাদের অনেক কিছু করার আছে। তাদের জন্য অনেক পথ খোলা আছে। তারা অফিস, বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কাজ করতে পারে। তারা জাতির জন্য এক বিরাট সম্পদ গঠন করেছে।

২৪। মহৎ হওয়া খুবই কঠিন। মহৎ হতে হলে কিছু ভালো গুণ অর্জন করতে হয়। সততা আর সাহসিকতা এগুলোর মধ্যে দুটি। অতীতে মানুষেরা এ ধরনের গুণাবলির অধিকারী ছিলেন। এখন এসব গুণ খুবই বিরল।

২৫। মানুষ তার নিজ জীবনের নির্মাতা/কারিগর। সে যদি তার সময়ের যথাযথ বিভাজন করতে পারে এবং সেই অনুসারে তার দায়িত্ব পালন করে, তবে সে অবশ্যই জীবনে উন্নতি করবে। যৌবন হচ্ছে জীবনের সোনালি সময়/স্বর্ণালি ঋতু। যৌবনে মনকে যেকোনো আকৃতিতে গড়ে তোলা যায়। একে জীবনের বীজ বপনের সময় বলা হয়।

২৬। সময়ানুবর্তিতার চর্চা করে তা অভ্যাসে পরিণত করতে হবে। বাল্যকাল থেকে কাজের মাধ্যমে এ গুণটি অর্জন করা দরকার। এ সময়ে গঠিত অভ্যাস সারা জীবন চলতে থাকবে। ‘প্রতিটি কাজ যথাসময়ে করা’ আমাদের মূলমন্ত্র হওয়া উচিত।

২৭। স্বদেশপ্রেম খুব মহৎ একটি গুণ। এর অর্থ দেশের প্রতি কারও ভালোবাসা। দেশপ্রেমিক হচ্ছেন সেই ব্যক্তি যে তার দেশকে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসেন। স্বদেশপ্রেম একজন মানুষকে দেশের উন্নতি ও মঙ্গলের জন্য সব কাজ সঠিকভাবে করতে উৎসাহিত করে। এটিই একমাত্র গুণ, যা অপরিহার্যভাবে একজন মানুষকে তার দেশের জন্য নিজের স্বার্থ, আরাম, আনন্দ, এমনকি নিজের জীবন উৎসর্গ করতেও বাধ্য করে। একজন সত্যিকারের দেশপ্রেমিকের কাছে তার মা ও মাতৃভূমি দুটিই সমার্থক।

২৮। ফেলপস হলেন এযাবৎকালের সবচেয়ে বেশি পদকপ্রাপ্ত অলিম্পিয়ান যার রয়েছে মোট ২২টি পদক: যার মধ্যে ১৮টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ। বোল্ট হলেন অলিম্পিকের স্বল্প দূরত্বের দৌড়ে নজিরবিহীন সাফল্যের সঙ্গে সুসম্পন্ন করা দক্ষ ক্রীড়াবিদ, যিনি বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন যে, তিনিই হলেন পৃথিবীর দ্রুততম মানব।

২৯। বাংলা নতুন বছরের প্রথম দিন হলো ‘পহেলা বৈশাখ’। দিনটি সরকারি ছুটির দিন। আমাদের কাছে এ দিনটির একটি বিশেষ তাৎপর্য আছে কেননা এটি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। জাতিগত পরিচয় বা ধর্মীয়, বিশ্বাস নির্বিশেষে সর্বস্তরের মানুষ প্রথাগত অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদ্যাপন করে। এই দিনে সমগ্র বাংলাদেশ উৎসবমুখর থাকে।

৩০। ধর্মের প্রয়োজন আছে। মানুষ প্রকৃতিগতভাবে ধার্মিক। এটি খুব বেশি প্রয়োজন তার আধ্যাত্মিক অস্তিত্বের জন্য। ধর্মহীনতায় একজন মানুষ পশুতে পরিণত হতে পারে। একজন ধর্মহীন লোক একটি ইতর পশুর চেয়ে কোনো অংশে উত্তম নয়।

৩১। শহিদ মিনার হচ্ছে ভাষাশহিদদের সর্বোচ্চ ত্যাগের প্রতি আমাদের আন্তরিকতা ও ভালোবাসার প্রতীক। এটি ঢাকা মেডিক্যাল কলেজের সামনে অবস্থিত। বিখ্যাত স্থপতি হামিদুর রহমান তাৎপর্যপূর্ণ এই স্মৃতিস্তম্ভটির নকশা করেছেন। এর খাড়া স্তন্তগুলো অন্তর্নিহিত শক্তির প্রতীক। এর কেন্দ্রীয় কাঠামোর উভয় পাশের চারটি স্তন্ড একত্রে দাঁড়ানোর ভারসাম্য ও ঐক্য প্রতিফলিত করে। বর্তমানে এটি আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অর্জনের অংশ এবং জাতীয় অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছে।

৩২। ধূমপান একটি মারাত্মক বদভ্যাস। ধূমপানে আসক্ত ব্যক্তিরা ক্যান্সারে আক্রান্ত হতে পারে এবং ক্যান্সার যে একটি মারাত্মক ব্যাধি তা বলার অপেক্ষা রাখে না। তাই ধূমপানের বিরুদ্ধে জোর অভিযান চালানো জরুরি প্রয়োজন।

৩৩। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার। বর্তমানে এটি আধুনিক জীবনের একটি অত্যাবশ্যকীয় জিনিসে পরিণত হয়েছে। যা হাজার হাজার মানুষের করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, কম্পিউটার তা সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে পারে। দ্রুততম কম্পিউটারগুলো কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ সমস্যার সমাধান করতে পারে। এটি ব্যবসায় পরিচালনা করতে পারে, দাবা খেলতে পারে, এমনকি সংগীত রচনা করতে পারে। কম্পিউটার আমাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

৩৪। গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। এটি আমাদের ছায়া, খাদ্য, জ্বালানি, ওষুধ ও অক্সিজেন দেয়। গাছ আমাদের পরিবেশকে সুন্দর করে। গাছ আমাদের মূল্যবান সম্পদ। এ জন্য বনায়ন কর্মসূচি সফল করাটা খুবই প্রয়োজন।

৩৫। সময় মূল্যবান, এমনকি এটি অর্থের চেয়েও মূল্যবান। আমরা হারানো অর্থ ফিরে পেতে পারি, হারানো স্বাস্থ্য ফিরে পেতে পারি, কিন্তু সময় একবার চলে গেলে তা চিরদিনের জন্য চলে যায়। তাই জীবনের প্রতিটি মুহূর্ত যথাযথভাবে ব্যবহার করা উচিত।

৩৬। সময় অত্যন্ত মূল্যবান। একে অবহেলা করা অনুচিত। যে লোক সময়ের সদ্ব্যবহার করে সে অবশ্যই সফল হয়। পৃথিবীর সমস্ত বিখ্যাত লোক সময়ের সদ্ব্যবহার করেছেন। আমাদের উচিত তাঁদের অনুসরণ করা।

৩৭। গাছপালা আমাদের বন্ধু। এরা বিভিন্নভাবে আমাদের সাহায্য করে। এরা আমাদের ছায়া দেয়, খাদ্য জোগায়, জ্বালানি, ওষুধ ও অক্সিজেন দান করে। গাছপালা আমাদের পরিবেশকে সুন্দর করে। গাছপালা আমাদের মূল্যবান সম্পদ। তাই বনায়ন কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

৩৮। প্রকৃত বীর তাঁরাই যাদেরকে পৃথিবী কমই চেনে। তাঁরা দরিদ্র ও দুস্থদের মাঝে কর্মরত থাকেন। তাঁরা বিনিময়ে তাদের কাছ থেকে কোনো পুরস্কার আশা করেন না। তাঁরা অপরের দুঃখে ভারাক্রান্ত হন, কেননা তাঁদের মূল উদ্দেশ্যই হলো ভোগান্তি থেকে তাদেরকে মুক্ত করা। তাঁরা কোনো সুখ্যাতি চান না। তাঁদের বুকে কোনো পদক ঝলমল করে না, কোনো কবি তাঁদের গুণকীর্তন করেন না। অপরের জন্যই তাঁদের কর্মযজ্ঞ ও মৃত্যু উৎসর্গীকৃত।

৩৯। ছাত্রজীবন প্রস্তুতির জীবন- জীবন সংগ্রামের প্রস্তুতির জীবন। সংগ্রামের জন্য সঠিকভাবে প্রস্তুত করতে শিক্ষার প্রয়োজন। আজকের ছাত্ররা আগামী দিনের জাতির নেতৃত্ব গ্রহণ করবে। কিন্তু তাদের শিক্ষা যদি পূর্ণাঙ্গ না হয় তাহলে তারা দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে সমর্থ হবে না।

৪০। প্রবাদে আছে “আয় বুঝে ব্যয় কর।” সৎভাবে আমরা যা উপার্জন করি তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আমাদের মতো উন্নয়নশীল দেশে সকল প্রকার বিলাসদ্রব্য পরিহার করা উচিত। বিত্তবানদের গরিবের দুঃখ-কষ্ট ভুলে যাওয়া উচিত নয়। কতক লোক অসদুপায়ে অর্থ উপার্জন করে থাকে।

৪১। ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা বলে শেষ করা যায় না। ইংরেজি আন্তর্জাতিক ভাষা। আমাদের দৈনন্দিন কাজগুলোতে দরকারি। যেকোনো কাজে যোগদানের পূর্বে আমাদেরকে অবশ্যই ইংরেজি জানতে হবে। কর্মচারীরা ইংরেজি ছাড়া চলতে পারে এরূপ কম জায়গাই আছে।

৪২। খুব সকালে ঘুম থেকে ওঠার সুবিধা এই যে, আমাদের দিনের কাজ সুন্দরভাবে শুরু করতে পারি। অন্য সব লোক ঘুম থেকে ওঠার আগেই প্রাতঃউত্থানকারী অনেক কঠিন কাজ সমাধা করতে পারে। খুব সকালে মন সজীব থাকে এবং বাধাবিঘ্ন কম থাকে। সুতরাং সে সময় যে কাজ করা হয় সাধারণত সেগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। সে জানে যে, খুব ভোরে শুরু করলে, সুচারুভাবে অনেক কাজ সুসম্পন্ন করা যায়। কোনো কাজেই তাকে তাড়াহুড়া করতে হয় না।

৪৩। সময় অত্যন্ত মূল্যবান। একে অবহেলা করা ঠিক নয়। যে লোক সময়ের সদ্ব্যবহার করে তার সাফল্য অবশ্যম্ভাবী। পৃথিবীর সব বিখ্যাত লোক সময়ের সদ্ব্যবহার করেছেন। আমাদের উচিত তাঁদের অনুসরণ করা।

৪৪। সত্যবাদিতা মানবজীবনের সর্বোত্তম গুণ। এটি সত্য বলার গুণকে বোঝায়। মানুষের প্রকৃত সুখ ও সমৃদ্ধি সম্পূর্ণরূপে এর ওপর নির্ভরশীল। এটি একজনের চরিত্রকে উন্নত করে এবং তাকে সমাজে উচ্চ মর্যাদায় আসীন করে। সত্যবাদিতা সমস্ত পৃথিবীকে শান্তি এবং সুখের পথে পরিচালিত করতে পারে।

৪৫। সংবাদপত্র খুবই প্রয়োজনীয় জিনিস। বর্তমানে আমরা বাংলাদেশে অনেক সংবাদপত্র দেখতে পাই। সংবাদপত্র জাতিকে উন্নতি করতে সাহায্য করে। পৃথিবীতে কী হতে যাচ্ছে সবাই জানতে আগ্রহী। তারা সংবাদপত্র পড়ে এটি সেটি জানতে পারে। এটি আমাদের নিজের দেশের এবং বিদেশেরও সব রকম সংবাদ দেয়।

৪৬। সর্বশ্রেষ্ঠ শিক্ষকগণ সর্বদা আত্ম-অনুশীলনে এবং নিজেদের ধী-শক্তির ব্যবহার করে জ্ঞান অর্জন করার জন্য ছাত্রদের উদ্দীপ্ত করার ওপর জোর দিয়েছেন। তাঁরা কথার চেয়ে প্রশিক্ষণের ওপর বেশি নির্ভর করেছেন এবং ছাত্রদের নিষ্ক্রিয় তথ্য গ্রহণকারী নয় বরং নিজস্ব শিক্ষা অর্জনের ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তৈরি করার চেষ্টা করেছেন। এরূপ চেতনার ওপর রাগবির বিখ্যাত প্রধান শিক্ষক ড. আরনল্ড কাজ করেছিলেন।

৪৭। একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে একটি স্মরণীয় দিন। প্রতি বছর এ দিনটি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এ দিনটি সরকারি ছুটির দিন। এ দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রতিটি শহিদ মিনার ফুলে ফুলে ঢেকে যায়। যাঁরা ভাষার জন্য জীবন দিয়েছেন তাঁরা অমর।

৪৮। আন্দোলনকারীরা তাদের ফিরিয়ে আনার জন্য রাজপথে যায়। হঠাৎ প্রায় ২০০ পুলিশ লাঠি এবং রিভলভার দিয়ে তাদেরকে আক্রমণ করে। একজন আন্দোলনকারী তৎক্ষণাৎ মারা যায়, পাঁচ-ছয় জন মারাত্মকভাবে আহত এবং আরও অনেকেই আহত হয়।

৪৯। হাঁটা সব ধরনের স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপযোগী। যুবক ও বৃদ্ধ উভয়েই হাঁটতে পারে এবং যতদিন বেঁচে থাকে ততদিন তাদের শরীরকে কর্মক্ষম রাখতে সহায়তা করতে পারে। অন্যদিকে শারীরিক কলাকৌশল বিষয়ক ব্যায়াম শুধু যুবকদের জন্য সবচেয়ে উপযোগী। যাহোক, আজকাল বেশিরভাগ চিকিৎসক নির্দিষ্ট কিছু রোগে আক্রান্ত রোগীদের জগিং করার পরামর্শ প্রদান করে থাকেন।

৫০। আমরা সামাজিক জীব, আর তাই অন্যদের ওপর আমাদের আচরণের প্রভাবটা আমাদেরকে বিবেচনায় রাখতে হয়। আমাদের সামাজিক আচরণ বর্ণনা করতে দুটি পরিভাষা রয়েছে। ‘আদবকায়দা’ ও ‘শিষ্টাচার’। ‘আদবকায়দা’ অর্থ সমাজে আচরণ-আচরণের যথার্থ নিয়মবিধি। ‘শিষ্টাচার’ অর্থ কোনো বিশেষ সমাজ বা সংস্কৃতিতে ভদ্র বা সভ্য হিসেবে বিবেচিত আচরণ। অনিষ্টাচারী ব্যক্তিকে কেউই পছন্দ করে না। প্রত্যেকেরই তার চরিত্রে এ দুটি বিষয় অর্জন করা উচিত।

৫১। বড়দের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত। তাঁদের উপস্থিতিতে আমাদের নম্র হওয়া উচিত এবং সেখানে হাসাহাসি একেবারেই অনুচিত। অনেক বালক ও তরুণ তাদের বড়দের তুচ্ছজ্ঞান করে। তারা তাঁদের সামনে গণ্ডগোল, হাসাহাসি ও উন্নতভাবে চলাফেলা করে থাকে। এমন আচরণ সর্বতোভাবে বর্জন করা উচিত। শিষ্টাচার ও নম্রতার মতো এমন চমৎকার আর কিছুই নেই।

৫২। আমরা সমাজে বাস করি। সেহেতু আমাদের শান্তি ও অন্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বসবাসের শিক্ষা গ্রহণ করতে হবে। অন্যের জীবন এবং সম্পত্তির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

৫৩। যুদ্ধ মানবসভ্যতার জন্য একটি অভিশাপ। প্রাচীনকালে যুদ্ধ সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ থাকত। কিন্তু বর্তমানে যুদ্ধের ফল বেসামরিক ও সামরিক সকল ব্যক্তিকেই ভোগ করতে হয়। যুদ্ধের সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। মানুষ এ অভিশাপ থেকে মুক্তি চায়।

৫৪। আমরা একটি স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। কিন্তু কোনো জাতিই চেষ্টা ছাড়া স্বাধীন হতে পারে না। আবার, সে দেশের লোককে স্বাধীনতা সংরক্ষণে বদ্ধপরিকর হতে হয়। জন্মভূমির স্বাধীনতা সংরক্ষণ করা প্রত্যেক নাগরিকের একটি পবিত্র কর্তব্য।

৫৫। জয়নুল আবেদিন (১৯১৪-১৯৭৬) একজন বাংলাদেশি চিত্রশিল্পী। তিনি অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন এবং চিত্রাঙ্কনের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিলেন। ১৯৪৪ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাংলায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের ওপর তাঁর অঙ্কিত ধারাবাহিক চিত্রকর্মের মাধ্যমে তিনি সুখ্যাতি লাভ করেন।

৫৬। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিচারণে সারা দেশব্যাপী প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে পালিত হয়ে থাকে। স্মৃতিচারণ অনুষ্ঠানটি দিনের প্রথমভাগে শোকের গান দিয়ে শুরু হয় যা ভাষাশহিদদের মহান আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ কালো ব্যাজ ধারণ করে এবং শোকের গান গেয়ে, খালি পায়ে শোভাযাত্রা করে শহিদ মিনারে যায়। তারা মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

আপনার মন্তব্য করুন
Visited ৬৫ times, ১ visit(s) today
Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!