আমাদের পরিবেশ ও সমাজ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
চতুর্থ শ্রেণি
সংক্ষিপ্ত প্রশ্ন
(১) প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ।
উত্তর: প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদান হলো-১. মাটি, ২. পানি ও ৩. বাতাস।
(২) বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়?
উত্তর: বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে দক্ষিণ অঞ্চলে বন্যা বেশি হয়।
(৩) সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ।
উত্তর: সামাজিক পরিবেশের তিনটি উপাদান হলো-১. বাড়ি, ২. বিদ্যালয় ও ৩. খেলার মাঠ।
(৪) বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন?
উত্তর: বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। কারণ-
১. গাছ থেকে আমরা জীবনধারণের জন্য অক্সিজেন পাই।
২. গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়।
৩. গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ পাই।
(৫) প্রাকৃতিক পরিবেশ কী? এর দুইটি উপাদানের নাম লেখো।
উত্তর: প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে গড়ে ওঠা পরিবেশই হলো প্রাকৃতিক পরিবেশ। এর দুইটি উপাদান হচ্ছে-
১. মাটি ও
২. বাতাস।
(৬) সামাজিক পরিবেশ কী? এর দুইটি উপাদানের নাম লেখো।
উত্তর: মানব সৃষ্ট উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। এর দুইটি উপাদান হলো-
১. বাড়ি, ও
২. বিদ্যালয়।
(৭) প্রচুর গাছপালা থাকলে কী হয়? তিন বাক্যে উত্তর দাও।
উত্তর: প্রচুর গাছপালা থাকলে-
১. আবহাওয়া ঠান্ডা থাকে,
২. বায়ু দূষণ কমে এবং
৩. বৃষ্টিপাত হয়।
(৮) কোন পরিবেশের উপাদান ব্যবহার করে তুমি বিদ্যালয়ে যাও?
উত্তর: সামাজিক পরিবেশের উপাদান ব্যবহার করে আমি বিদ্যালয়ে যাই।
(৯) মানব সৃষ্ট তিনটি অবকাঠামোর নাম লেখো।
উত্তর: মানব সৃষ্ট তিনটি অবকাঠামোর নাম হলো-
১. বাড়ি,
২. রাস্তা ও
৩. সেতু।
(১০) প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? বাংলাদেশের কোন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে?
উত্তর: প্রকৃতিতে সবসময় বিরাজমান উপাদানসমূহ যেমন- মাটি, পানি, বাতাস, তাপ, আলো, জলবায়ু ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাই প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে।
(১১) সামাজিক পরিবেশ কাকে বলে? সামাজিক পরিবেশের উদাহরণ দাও।
উত্তর: মানুষের সৃষ্ট উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে। বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ সামাজিক পরিবেশের উদাহরণ।
(১২) বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমিরূপ কেমন? এদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে দুইটি পার্থক্য লেখো।
উত্তর: বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি উঁচু, নদ-নদীর সংখ্যা কম। এদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে দুইটি পার্থক্য হলো-
১. উত্তর অঞ্চলের ভূমি উঁচু। অন্যদিকে দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু।
২. গ্রীষ্মকালে উত্তর অঞ্চলের তুলনায় দক্ষিণ অঞ্চলে কম গরম পড়ে।
(১৩) আজ তুমি যে সামাজিক পরিবেশের মধ্যে বাস কর তা কীভাবে গঠিত হয়েছে?
উত্তর: আমি যে সামাজিক পরিবেশের মধ্যে বাস করি তা মানব সৃষ্ট উপাদান নিয়ে গঠিত হয়েছে।
(১৪) সাফিন তার আমেরিকা প্রবাসী বড় ভাইয়ের সাথে ফোনে কথা বলে জানতে পারল যে, সেখানে এখন তুষারপাত হচ্ছে। অথচ সাফিনদের এখানে তীব্র গরম। দুই জায়গার পরিবেশের এমন পার্থক্যের কারণ কী?
উত্তর: দুই জায়গার পরিবেশের এমন পার্থক্যের কারণ হলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে।
(১৫) তোমরা গাছ লাগাতে পারো এমন তিনটি জায়গার নাম লেখো।
উত্তর: আমরা গাছ লাগাতে পারি এমন তিনটি জায়গা হলো- ক. বাড়ির চারপাশে; খ. বিদ্যালয়ের আঙিনায় এবং গ. রাস্তার ধারে।
(১৬) গাছপালা কীভাবে আমাদের উপকার করে?
উত্তর: গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দিয়ে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রেখে উপকার করে।
(১৭) নদী-নালা, খাল-বিল ও জলাশয়গুলো আমাদের কী কাজে লাগে?
উত্তর: নদী-নালা, খাল-বিল ও জলাশয় থেকে আমরা মাছ পাই। এছাড়া এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার হয়।
(১৮) মানুষ জীবনধারণের জন্য কী আবিষ্কার করেছে? এর ফলাফল কী হয়েছে?
উত্তর: মানুষ তার জীবনধারণের প্রয়োজনে প্রযুক্তি আবিষ্কার করেছে। এর ফলে আমাদের প্রকৃতির ওপর বেশকিছু নেতিবাচক প্রভাব পড়েছে। যেমন- উন্নত জীবনযাপনের প্রয়োজনে বাড়ি, রাস্তা, সেতু, কারখানা বানাতে গিয়ে গাছ কেটে, নদী ভরাট করে প্রকৃতিকে ধ্বংস করা হয়েছে।
(১৯) পরিবেশ সচেতনতার অংশ হিসেবে আমরা কী করতে পারি? পরিবেশ দূষণ কমাতে আমাদের কী করতে হবে?
উত্তর: পরিবেশ নিয়ে সচেতনতার অংশ হিসেবে আমরা বেশি করে গাছ লাগাতে পারি। একইসাথে পরিবেশ দূষণ কমাতে আমাদের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।
(২০) তুমি প্রতিদিন স্কুল বাসে করে বিদ্যালয়ে যাও। কোন পরিবেশের উপাদান ব্যবহার করে তুমি বিদ্যালয়ে যাও?
উত্তর: সামাজিক পরিবেশের উপাদান ব্যবহার করে আমি বিদ্যালয়ে যাই।
(২১) তুমি যে সামাজিক পরিবেশে বাস কর তা কীভাবে গঠিত হয়েছে?
উত্তর: আমি যে সামাজিক পরিবেশের মধ্যে বাস করি তা মানুষের সৃষ্ট উপাদান নিয়ে গঠিত হয়েছে।
(২২) অর্পণা বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলের এমন একটি জেলায় বাস করে যেখানে প্রায় প্রতিবছরই বন্যা হয়। তাদের এলাকায় বন্যা হওয়ার প্রধান কারণ কোনটি?
উত্তর: অর্পণাদের এলাকায় বন্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে- নদ-নদীর সংখ্যা বেশি থাকা।
(২৩) প্রচুর গাছপালা থাকলে কী হয়?
উত্তর: প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়।
(২৪) বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে দুইটি পার্থক্য লেখো।
উত্তর: ১. উত্তর অঞ্চলের ভূমি উঁচু। অন্যদিকে দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু। ২. গ্রীষ্মকালে উত্তর অঞ্চলের তুলনায় দক্ষিণ অঞ্চলে কম গরম পড়ে।
(২৫) সামাজিক পরিবেশ কাকে বলে?
উত্তর: মানুষের সৃষ্ট উপাদান নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে।
(২৬) প্রাকৃতিক পরিবেশ কী?
উত্তর: প্রকৃতিতে সবসময় বিরাজমান উপাদানসমূহ যেমন- মাটি, পানি, বাতাস, তাপ, আলো, জলবায়ু ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাই প্রাকৃতিক পরিবেশ।
(২৭) ক্লাসে শিক্ষক সামাজিক পরিবেশের উপাদানগুলোর নাম বললেন। তিনি যেসব নাম বললেন তার মধ্যে দুটি উপাদানের নাম লেখো।
উত্তর: সামাজিক পরিবেশের দুটি উপাদান হলো-
১. বাড়ি ও
২. বিদ্যালয়।
(২৮) নাহিয়ানের বড় ভাই কানাডার কুইবেকে থাকে। সে তার সাথে ফোনে কথা বলে জানতে পারল যে, সেখানে এখন তুষারপাত হচ্ছে। অথচ নাহিয়ানদের এখানে গরমে সবাই কষ্ট পাচ্ছে। পরিবেশের এমন পার্থক্য কেন হয়?
উত্তর: দুই জায়গার পরিবেশের এমন পার্থক্যের কারণ হলো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে।